About Us
আমাদের সম্পর্কে:
কাউছার কম্পিউটার ট্রেনিং সেন্টার চট্টগ্রাম বন্দর এলাকার একটি অন্যতম শীর্ষস্থানীয় এবং নির্ভরযোগ্য কম্পিউটার শিক্ষা কেন্দ্র। বিগত দুই বছর ধরে আমরা অত্যন্ত নিষ্ঠার সাথে কারিগরি শিক্ষা ও সেবা প্রদান করে আসছি।
আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য:
আমাদের মূল লক্ষ্য হলো সাধারণ মানুষকে দক্ষ এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সাথে পরিচয় করিয়ে দেওয়া। সঠিক ও মানসম্মত নির্দেশনার মাধ্যমে প্রতিটি শিক্ষার্থীকে স্বাবলম্বী করে তোলাই আমাদের ব্রত। গত দুই বছর ধরে আমাদের প্রশিক্ষণার্থীরা এখান থেকে শিক্ষা গ্রহণ করে অত্যন্ত সন্তুষ্টির সাথে তাদের ক্যারিয়ার গড়ে তুলছেন।
কেন কম্পিউটার শিক্ষা জরুরি?
বর্তমান ডিজিটাল যুগে ছোট-বড় সব ধরনের প্রতিষ্ঠানেই কম্পিউটারের ব্যবহার অপরিহার্য। সময়ের সাথে তাল মিলিয়ে চলতে এবং কর্মক্ষেত্রে নিজেকে যোগ্য প্রমাণ করতে কম্পিউটার শিক্ষার কোনো বিকল্প নেই। আমরা বিশ্বাস করি, সঠিক প্রযুক্তিগত জ্ঞান মানুষের জীবনকে আরও সহজ ও গতিশীল করে তোলে।
প্রযুক্তির এই যাত্রায় আপনার সঙ্গী হতে আমরা প্রতিশ্রুতি
বদ্ধ।